Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে সরকার’, টাকা আটকানোয় ট্রাম্প সরকারের বিরুদ্ধে মামলা হার্ভার্ডের
‘নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে সরকার’, টাকা আটকানোয় ট্রাম্প সরকারের বিরুদ্ধে মামলা হার্ভার্ডের

নয়াদিল্লি: আমেরিকায় সরকারের সঙ্গে বেনজির সংঘাত বিশ্বপ্রসিদ্ধ হার্ভার্ড ইউনিভার্সিটির। বরাদ্দ বন্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের বিরুদ্ধে সরাসরি আদালতে মামলা ঠুকলেন হার্ভার্ড কর্তৃপক্ষ। হার্ভার্ড-সহ আমেরিকার ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বজ্রআঁটুনিতে বেঁধে ফেলতে বেশ কিছু নির্দেশ কার্যকর করতে বলা হয়। হার্ভার্ড গোড়াতেই সেই প্রস্তাব খারিজ করে দেয়। এর পাল্টা হার্ভার্ডের বরাদ্দ বন্ধ করে দেয় ট্রাম্প সরকার। সেই নিয়েই এবার যুক্তরাষ্ট্রীয় আদালতে মামলা করলেন হার্ভার্ড কর্তৃপক্ষ। যেভাবে হার্ভার্ডের বরাদ্দ বন্ধ করা হয়েছে, গ্রান্টের উপর শর্ত আরোপ করা হয়েছে তাকে বেআইনি ঘোষণা করার…

Read More

অনুদান বন্ধ করে বজ্রআঁটুনি ট্রাম্পের, মাথা নোয়াল না হার্ভার্ড ইউনিভার্সিটি, পাশে ওবামা
অনুদান বন্ধ করে বজ্রআঁটুনি ট্রাম্পের, মাথা নোয়াল না হার্ভার্ড ইউনিভার্সিটি, পাশে ওবামা

নয়াদিল্লি: আমেরিকায় দ্বিতীয়বার ক্ষমতায় এসে শিক্ষামন্ত্রক তুলে দেওয়ার ব্য়বস্থা করেছেন দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশের ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও বজ্রআঁটুনিতে বেঁধে ফেলতে উদ্যোগী হলেন তিনি। কলম্বিয়া, ব্রাউনের পর এবার শিক্ষাখাতে হার্ভার্ড ইউনিভার্সিটির বরাদ্দ বন্ধ করে দিলেন ট্রাম্প। আমেরিকার যুক্তরাষ্ট্রীয় সরকার হার্ভার্ডের জন্য় গ্রান্ট বাবদ যে ২ বিলিয়ন ডলার বরাদ্দ করেছিল, তা বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে হোয়াইট হাউস, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৭ হাজার ১৫৬ কোটি টাকা। পাশাপাশি, আরও ৬০ মিলিয়ন ডলারের একটি চুক্তিও স্থগিত করা হয়েছে, ভারতীয় মুদ্রায় যা…

Read More