West Medinipur News: এক ফোনেই অভিযোগ জানাবেন! বেলদা থানায় বিশেষ হেল্পলাইন নম্বর চালু, নোট করে নিন
Belda PS Helpline Number: স্বাভাবিকভাবে পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল। ইতিমধ্যেই দেওয়ালে দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়েছে এই নম্বর।হেল্পলাইন নম্বর বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: এবার থানাতে এসে দাঁড়ানোর প্রয়োজন নেই, কিংবা ল্যান্ডলাইনে ফোন করে ঝক্কি পোয়ানোর দিন শেষ। এবার সরাসরি এক ফোনে মিলবে সুবিধা। এবার থানার সামনে দেওয়ালে ঝোলানো হল হেল্পলাইন নম্বর। ইতিমধ্যেই বেলদা থানার তরফে দুটি নম্বর জানান হয়েছে সকলের জন্য। যেখানে ফোন করলে ২৪ ঘন্টা মিলবে পরিষেবা। সাধারণ মানুষের সুবিধার জন্যই হেল্পডেস্ক…

