২৫ তলা থেকে পড়ে চিড় শুধু হাড়ে, ৯ বছরের মেয়ে নাকি ‘Miracle Girl’! শুনে অজ্ঞান ঠাকুমা
বেজিং: একতলা বা দোতলা নয়, ২৫ তলা থেকে পড়ে গিয়েও রক্ষা পেল ন’বছরের মেয়ে। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পড়শি দেশ চিনে। খেলতে খেলতে বহুতলের ২৫ তলা থেকে পড়ে যায় মেয়েটি। কিন্তু সামান্য হাড়ভাঙা ছাড়া মারাত্মক ক্ষতি হয়নি। মেয়েটির বেঁচে ফেরা অলৌকিক ঘটনা ছাড়া কিছু নয় বলে দাবি করছেন কেউ কেউ। কেউ কেউ মেয়েটিকে ‘Miracle Girl’ বলছেন। (Viral News) চিনের হুবেই প্রদেশের তাংশান থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, বহুতল আবাসনের ২৭ তলায় বাস মেয়েটির পরিবারের। গত…

