Viral: ২ বছরের শিশুকে নিয়ে ২০০ ফুট উঁচু থেকে বাঞ্জি জাম্পিং! ভিডিও ভাইরাল হতেই তুলোধনা বাবাকে
যদিও ভিডিওটি সাম্প্রতিক নয়, সবার আগে এ কথা স্বীকার করে নেওয়া উচিত হবে। মাঝে মাঝে নেটদুনিয়ায় নানা পুরনো ভিডিও নতুন করে ভেসে ওঠে, দেখতে দেখতে তা ভাইরালও হয়ে যায় এবং পরিণামে সেই ভিডিও নিয়ে নতুন করে তর্জা শুরু হয়ে যায়। এক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। ২০১৮ সালের একটি ভিডিও আবার ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একজন বাবা তাঁর দুই বছরের মেয়েকে বাঞ্জি জাম্পিংয়ের সময় ধরে রেখেছেন। ক্লিপটিতে মালয়েশিয়ান রিয়েলিটি তারকা রেধা রোজলানকে বাঞ্জি সরঞ্জামে বাঁধা অবস্থায় তাঁর মেয়ে মেকাকে নিয়ে…

