WBPSC Shorthand Skills: PSC-র প্রস্তুতি নিচ্ছেন, শর্টহ্যান্ডে ভাল হতেই হবে! শর্টহ্যান্ডে গতি বাড়াবেন কীভাবে? প্র্যাকটিস করবেন কীভাবে? শর্টহ্যান্ড ও টাইপিংয়ের সহজ গাইড রইল এখানে
WBPSC-র নিয়োগবিধি অনুযায়ী, ডিকটেশন ও ট্রান্সক্রিপশন পেপারে ৪০০ নম্বর এবং কম্পিউটার টাইপিং পেপারে ১০০ নম্বর বরাদ্দ রয়েছে। ডিকটেশনের গতি প্রতি মিনিটে ৮০টি শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ের ন্যূনতম গতি প্রতি মিনিটে ৩০টি শব্দ। ফলে পরীক্ষায় সাফল্যের জন্য নিয়মিত অনুশীলন, নির্ভুলতা এবং সময়ের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শর্টহ্যান্ড কী? কেন এই দক্ষতা গুরুত্বপূর্ণ?শর্টহ্যান্ড হল কথার গতি অনুসরণ করে সংক্ষিপ্ত প্রতীক, রেখা, চিহ্ন এবং নির্দিষ্ট লেখার নিয়ম ব্যবহার করে বক্তব্য নথিবদ্ধ করার পদ্ধতি। সাধারণ লেখায় প্রতিটি শব্দ পুরোপুরি লিখতে যে সময়…

