KIFF 2025: উদ্বোধনে বড় চমক! জেনে নিন ৩১ -তম কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উত্সবের খুঁটিনাটি…
সৌমিতা মুখোপাধ্যায়: আগামী ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে ২০টি ভেন্যু জুড়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিকেল ৪টেয় নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের উদ্বোধন করবেন। উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে সপ্তপদী। এই বছরের থিম পোল্যান্ড। ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব’ এবারের মূল ভাবনা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী কোয়েল মল্লিক, জুন মালিয়া, ইন্দ্রনীল সেন এবং আরও অনেকে। উৎসবে ক্রীড়া বিষয়ক তিনটি ও পরিবেশ-ভিত্তিক চারটি ছবি বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রথমবার ৩৫ মিমি…

