4-Day Working Week: কর্মীদের সুবিধার্থে এবার থেকে সপ্তাহে চার দিন কাজ, তিন দিন ছুটি!
নিজস্ব প্রতিবেদন: সপ্তাহে চার দিন কাজ, তিন দিন ছুটি! এই নিয়মেই এবার কর্মদিবসকে ঢেলে সাজাতে চাইছে যুক্তরাজ্য। তারা এবার থেকে ঠিক করতে চলেছে, সপ্তাহে চার দিন কাজ করতে হবে, তিন দিন থাকবে অবসরযাপনের জন্য। আপাতত ৩০টি ক্ষেত্রের ৭০টি কোম্পানির ৩৩০০ কর্মীকে নিয়ে বিশেষ পরীক্ষামূলক এই কর্মব্যবস্থা শুরু করতে চলেছে যুক্তরাজ্য। কিন্তু কেন তারা হঠাৎ এরকম ভাবল? করোনা-উত্তর বিশ্বে কিছু সমীক্ষায় দেখা গিয়েছে, পৃথিবী জুড়েই চলছে চাকরিতে ইস্তফা দেওয়ার পালা। এই সব সমীক্ষা থেকে উঠে এসেছে মোটামুটি এই বক্তব্য– অনেকেই…

