Rupali Ganguly: ‘আমরা কোভিডের সময় ১২ ঘণ্টা কাজ করেছি, আমাদের স্বীকৃতি কোথায়…’, জাতীয় পুরস্কার নিয়ে বড় দাবি রুপালীর…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই অনুষ্ঠিত হয় ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শাহরুখ থেকে শুরু করে রানি মুখোপাধ্যায় সেরা অভিনেতা-অভিনেত্রী। বলিউডে যখন উত্সবের মরশুম, সেই আবহেই বড় দাবি করে বসলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুপালী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি রুপালী মুম্বইয়ে এক ইভেন্টে যান। সেখানে তিনি টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীদের জন্য জাতীয় পুরস্কারের দাবি জানান। পাপারাত্জিদের সঙ্গে কথা বলার সময় রূপালি বলেন, ‘সিনেমার তারকা থেকে কনটেন্ট ক্রিয়েটর-সবাইয়ের জন্য জাতীয় পুরস্কার আছে। কিন্তু টিভির শিল্পীদের জন্য কিছুই নেই। COVID-19 মহামারির সময়েও, অন্যরা তাদের শুটিং…

