দু’হাত চলে সমান তালে, একই সময়ে ১১ রকম ভাবে লিখতে পারে এই মেয়ে!
#নয়াদিল্লি: মেঙ্গালুরু নিবাসী এক কিশোরীর ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ঝড় তুলেছে। আদি স্বরূপা (Aadi Swaroopa) নামের ওই কিশোরী একই সঙ্গে ইংরেজি ও কন্নড় ভাষায় লিখতে সক্ষম। ইন্টারনেটে প্রতিদিনই এমন এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা সত্যি চমকে দেওয়ার মতো। আদি স্বরূপা সেই বিরল প্রতিভাধরদের মধ্যেই একজন। স্বরূপা এর আগে লতা ফাউন্ডেশনের এক্সক্লুসিভ ওয়ার্ল্ড রেকর্ডে এক মিনিটে ৪৫টি শব্দ একমুখীভাবে লেখার জন্য প্রকাশ্যে এসেছিল। @Chopsyturvey নামের একটি ট্যুইটার (Twitter) অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওটি শেয়ার করা হয়। এই তরুণীর দক্ষতা এখন সোশ্যাল…

