‘আমার বর হৃতিকের মতো দেখতে হবে ভাবলেই সমস্যা’, সুস্থ দাম্পত্যের টিপস অপরাজিতার
ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন তাঁরা। দেখতে দেখতে দাম্পত্যের ২৬ বছর পার করে ফেলেছেন অপরাজিতা আঢ্য ও অতনু হাজরা। বাংলা টেলিভিশন তথা ছবির জগতের অন্যতম সফল নাম অপরাজিতা আঢ্য, তাঁর স্বামীও ইন্ডাস্ট্রির মানুষ। কাজ করেন ক্যামেরার পিছনে। স্ত্রীর সাফল্য কোনওদিন বিচলিত করেনি অতনুকে। জীবনের উত্থান-পতন একসঙ্গে দেখেছেন তাঁরা। আজকাল বিয়ে ভাঙা যেখানে জলভাত, সেখানে একদম অন্যরকম দম্পতি তাঁরা। এই মুহূর্তে ‘জল থই ভালোবাসা’র কোজাগরী হিসাবে দেখা যাচ্ছে অপরাজিতাকে। পর্দায় যেমন নিজের সংসারকে আগলে রাখে কোজাগরী, বাস্তবেও একইরকম অপরাজিতা। তাঁর কাছে…

