Abhishek Chatterjee Daughter Debut: ‘অভিষেকই মেয়ের কেরিয়ার গুছিয়ে দিয়েছে’, টেলিপাড়ায় সাইনাকে দেখে আবেগপ্রবণ সংযুক্তা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়পর্দা থেকে ছোটপর্দা দাপিয়ে অভিনয় করে বরাবর দর্শকের ভালোবাসা পেয়েছেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। অভিনেতার অকালপ্রয়াণে শোক প্রকাশ করেছিল গোটা ইন্ডাস্ট্রি। এবার তাঁর দেখানো পথেই পা রাখলেন অভিনেতার মেয়ে সাইনা চট্টোপাধ্যায় (Saina Chatterjee)। এবার ধারাবাহিকে ডেবিউ করলেন সাইনা। ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। সেই ধারাবাহিকে আসছে নয়া মোড়। বড় ‘রূপা’র চরিত্রে দেখা যাবে নবাগতা সাইনা চট্টোপাধ্যায়কে। এই চরিত্রের মাধ্যমেই অভিনয় জগতে পা রাখতে চলেছেন তিনি। বাবার স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগোলেন সাইনা।…

