‘দেখে নেব, দেখে নেব’… কে কাকে দেখবে? বিজেপির উদ্দেশে ঝাঁঝালো মুখ্যমন্ত্রী
কলকাতা : বিধানসভায় পাস হয়ে গেল প্রস্তাব। সোমবার বিধানসভায় কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয়তার অভিযোগে আনা প্রস্তাবের ওপর আলোচনা হয়। আর তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশে ঝাঁঝালো আক্রমণ শানান মুখ্যমন্ত্রী ও তৃণমূল বিধায়করা। দুর্নীতিতে কড়া মোদি : শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার নাম না করে বিঁধলেন শুভেন্দু অধিকারীকে। পাল্টা শুভেন্দু বললেন, দুর্নীতিতে কড়া মোদি, যাই করুক কেন, লাভ নেই। বিরোধী দলনেতা বলেন, ‘ এই মুহূর্তে রাজ্যে ১৫টি ক্ষেত্রে ইডি বা সিবিআই তদন্ত করছে। সবটাই আদালতের নির্দেশ। একটাও কেন্দ্রের নির্দেশে নয়। ফলে ইডি…

