বাংলাদেশঃ গ্যাস বেলুন বিস্ফোরণ, আগুনে দগ্ধ ‘মিরাক্কেল’-এর কৌতুক অভিনেতা আবু হেনা রনি
#ঢাকা: গ্যাস বেলুন বিস্ফোরণে অগ্নিদগ্ধ বাংলার জনপ্রিয় টেলিভিশন শো ‘মিরাক্কেল’ খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি। শুক্রবার সন্ধেয় ঢাকার গাজিপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ হয়। সেখানেই আহত হয়েছেন রনি। আগুনে দগ্ধ আরও ৪ জন। জানা গিয়েছে, রনি-সহ আরও ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, রনির শরীরের ২৪ শতাংশ পুড়ে গিয়েছে। দুর্ঘটনার পর রাত ১০টার দিকে তাঁদের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। কৌতুক…

