Actor Prabir Mitra: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঋত্বিকের নায়ক, হাসপাতালে ‘তিতাস একটি নদীর নাম’-এর অভিনেতা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংকটজনক ‘তিতাস একটি নদীর নাম’ এর অভিনেতা প্রবীর মিত্র। ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। গত ২২ ডিসেম্বর ফুসফুসের সংক্রমণ, অক্সিজেন স্বল্পতা-সহ বেশ কিছু কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন প্রবীর মিত্রের ছেলে মিথুন মিত্র। আপাতত তাঁকে এইচডিইউতে রাখা হয়েছে। প্রবীর মিত্রের শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন মিথুন। তিনি বলেন, একেবারেই ভালো নেই বাবা। ফুসফুসের সমস্যা ধরা পড়েছে। বর্তমানে অক্সিজেনের সঙ্গে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। সেই সঙ্গে প্লাটলেটও…

