ভয়ঙ্কর কাণ্ড! নিজের পোশাকে আগুন ধরিয়ে দিলেন উরফি জাভেদ, তারপর যা হল…
Uorfi Javed: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ সেখানেই দেখা যাচ্ছে, প্রচারমূলক অনুষ্ঠানে এসে নিজের পোশাকে নিজেই আগুন ধরিয়ে দিলেন উরফি জাভেদ৷ ফ্যাশনিস্তা উরফি জাভেদকে নিয়ে চর্চা ক্রমশ বেড়েই চলেছে৷ বর্তমানে মায়ানগরীর অন্যতম চর্চিত তারকা উরফি জাভেদ৷ হামেশাই নেটদুনিয়ায় উদ্ভট পোশাক পরে ভক্তদের চমকে দেন তিনি৷ উরফির সাহসী অবতার দেখার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন ভক্তরা৷ তবে এবার সাহসী অবতারে নয়, বরং ভাইরাল উরফির এবারের কীর্তি দেখে সকলেই রীতিমতো আঁতকে উঠেছেন৷ ছকভাঙা ফ্যাশনে সর্বদাই শিরোনামে থাকেন উরফি৷ এবার অ্যাটেনশন…

