ভারতের অর্থনীতি ‘সুপার ফাস্ট’, এবার এশিয়ান ঢেভেলপমেন্ট ব্যাঙ্ক দিল সুখবর
ADB On Indian Economy : ফের ভারতের অর্থনীতির (Indian Economy) জন্য সুখবর দিল আন্তর্জাতিক এই ব্যাঙ্ক। ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাসের অনুমান বাড়িয়েছে এই সংস্থা। স্বাভাবিকভাবেই যা বিশ্বমঞ্চে ভারতের অর্থনীতির ভাবমূর্তি উজ্জ্বল করবে। কী বলেছে এই ব্যাঙ্ক সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB)২০২৫-২৬ অর্থবছরের জন্য ভারতের বৃদ্ধির পূর্বাভাস ৬.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.২ শতাংশ করেছে। এর মূল কারণ হল সাম্প্রতিক GST হার হ্রাসের ফলে অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি। ভারতীয় অর্থনীতির এই দ্রুত বৃদ্ধি এশিয়ার দ্রুত বৃদ্ধিতেও সহায়তা করবে বলে মন্তব্য করেছে ADB…


