পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমানকে উন্নত করবে আমেরিকা! ভারত উদ্বেগে
#ইসলামাবাদ: পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান লড়াকু বিমান এফ ১৬ কে আরও উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৮১ সালে আমেরিকার থেকে এই আধুনিক যুদ্ধবিমান কিনেছিল পাকিস্তান। ৪০ টি যুদ্ধবিমান নেওয়া হলেও এতদিনে পাকিস্তানের হাতে কাজ চালানোর মতো ৩২ টি এফ ১৬ রয়েছে। কিন্তু সেগুলো টেকনোলজির দিক থেকে পিছিয়ে যাওয়ার কারণে উন্নতি প্রয়োজন। জো বাইডেন সরকার জানিয়ে দিয়েছে তারা এই ব্যাপারে সাহায্য করতে চলেছে পাকিস্তানকে। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তান বিমান বাহিনীর এফ-১৬ কর্মসূচি টিকিয়ে রাখার জন্য একটি প্রস্তাবিত বিদেশি সামরিক…

