হঠাৎ কেন AG-র পদে ইস্তফা ? মুখ খুললেন সৌমেন্দ্রনাথ
কলকাতা: সম্প্রতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দিয়েছেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumendranath Mukherjee)। কিন্তু আচমকা এই সিদ্ধান্ত কেন ? নিয়োগ থেকে রেশন, তৃণমূল জমানায় একের পর এক দুর্নীতি মামলা নিয়ে কী অভিমত? এবিপি-র এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রতিক্রিয়া দিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ‘অ্যাডভোকেট জেনারেল হিসেবে হয়তো আমাকে আর দরকার নেই রাজ্য সরকারের’ সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছেন, ‘প্রধান কারণটা হল,নিউজ ওয়েবসাইটে লেখা হয়েছিল আমি নাকি জানিয়েছি সরকারকে, যে আমি ইস্তফা দিতে চাই। সেটা আমি কোনও দিন করিনি। আর রাজ্য সরকার থেকে কেউ…

