Cyber Security: প্রোঅ্যাকটিভ সাইবার সিকিউরিটির পথে কলকাতা! ট্রেন্ড মাইক্রোর নতুন উদ্যোগ, বিস্তারিত জানুন…
অনুষ্ঠানে ট্রেন্ড মাইক্রোর ভারত ও সার্ক অঞ্চলের কান্ট্রি ম্যানেজার শারদা টিক্কু বলেন, আজকাল হ্যাকাররা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে খুব দ্রুত সাইবার হামলা চালাচ্ছে। তবে ভাল খবর হলো, প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত AI প্রযুক্তিও এখন অনেক বেশি উন্নত হচ্ছে। এটি এখন আগেই হুমকি চিনে ফেলে, স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া দেয় এবং সময়মতো সমস্যার সমাধান করে। তিনি বলেন, Agentic AI নামে এক নতুন প্রযুক্তি এখন কাজে লাগানো হচ্ছে, যেখানে বুদ্ধিমান সফটওয়্যার এজেন্টরা একসাথে কাজ করে আগেভাগেই আক্রমণ প্রতিরোধ করে। এর মধ্যে ট্রেন্ড মাইক্রোর…

