ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর শিক্ষামন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ কঙ্গনার? অভিনেত্রীর পোস্ট ভাইরাল!
Kangana Ranaut viral post: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কঙ্গনা রানাউত প্রধানমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কঙ্গনা নাকি বলেছেন, “আমি শিক্ষার গুরুত্ব বুঝি কারণ আমিই প্রথম মানুষকে দেখিয়েছিলাম ভারতের প্রকৃত স্বাধীনতা এসেছে ২০১৪ সালে।” জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট ও পোস্ট দাবানলের মতো ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়ে ভারতের নতুন শিক্ষামন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।…

)