‘বাবা বেঁচে থাকলে…’, পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত, কী বললেন অজিত কুমার
২০২৫ সালের পদ্মভূষণ পুরস্কারের তালিকা প্রকাশিত হয়েছে শনিবার অর্থাৎ ২৫ জানুয়ারি। এই তালিকায় রয়েছেন গায়ক থেকে ক্রিকেটার সকলেই। বাংলার ছেলে অরিজিৎ সিং থেকে অভিনেত্রী মমতা শঙ্কর-রা রয়েছেন তালিকায়। পুরস্কারপ্রাপকদের মধ্যে রয়েছেন এই দক্ষিণী তারকাও। তিনি হলেন অজিত কুমার। পুরস্কারের কথা ঘোষণা হওয়ার পর একটি ধন্যবাদ নোট শেয়ার করেছেন অজিত। তিনি একদিকে যেমন বাবার না থাকার দুঃখ প্রকাশ করেছেন তেমন পুরস্কারটি পাওয়া নিয়েও আনন্দ প্রকাশ করেছেন। ধন্যবাদ জানিয়েছেন ভারত সরকার, সিনেমা, মোটর রেসিং, খেলাধুলা এবং রাইফেল শুটিংয়ের সকল সদস্যকে।…

