করণের সঙ্গে কফি খেতে পোশাকের পিছনে কত খসালেন আলিয়া? চমকে যাবেন!
করণ জোহরের কফি উইথ করণ সিজন ৭-এর প্রোমো প্রকাশ্যে আসতেই হইচই। শনিবার এই বহুচর্চিত টক শো-এর প্রথম ঝলক সামনে এনেছে ডিজনি প্লাস হটস্টার। এইবার টিভির পর্দায় নয়, সরাসরি ওটিটি প্ল্যাটফর্মেই স্ট্রিম করবে এই শো। করণের সঙ্গে কফির কাপে চুমুক দিতে হাজির হচ্ছেন একঝাঁক বলিউড সেলেব। রণবীরের হাত ধরেই করণের শো’তে হাজির হবেন আলিয়া। তবে রণবীর কাপুর নয়, রণবীর সিং। হ্যাঁ, ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ জুটিকে দেখা যাবে করণের শো’তে। মা হতে চলার খবর দেওয়ার পর থেকেই সংবাদ…

