Amaal Malik: ‘অকর্মণ্য! রাতদিন খোঁটা দেয় বাবা-মা’, বিস্ফোরক আরমান মালিক নিলেন কঠিন সিদ্ধান্ত….
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কখনও কারও ভাইপো, কখনও কারও সন্তান তো কখনও কারও ভাই। নিজের অস্তিত্বকে সামনে তুলে ধরতে গেলেই বার বার এসবের মুখোমুখি হয়েছেন অমাল মল্লিক (Amaal Malik)। ভাই আরমান মল্লিকের (Armaan Malik) সঙ্গে খারাপ হয়েছে সম্পর্ক। আর এই কারণেই ক্রমশ বাড়তে থাকে অবসাদ ৷ অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত ৷ প্রকাশ্যেই জানালেন, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন তিনি। এমনকী চিকিত্সাও করাতে হয়েছে। এসবের কারণ হিসাবে আঙুল তুলেছেন বাবা-মার দিকে। তাই পরিবারের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না অমাল। পরিবারকে ছেড়ে…

