আইপিএলের মাঝে আচমকা মৃত্যু কোহলি-যুবরাজদের সতীর্থের! মাত্র ৩৬ বছর বয়সে মর্মান্তিক পরিণতি
চণ্ডীগড়: আইপিএলের (IPL 2026) মাঝেই শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে। আচমকা প্রয়াত বিরাট কোহলি, যুবরাজ সিংহদের সতীর্থ। বয়স? মাত্র ৩৬ বছর! বুধবার চণ্ডীগড়ে প্রয়াত হলেন আমনপ্রীত সিংহ গিল (Amanpreet Singh Gill)। মাত্র ৩৬ বছর বয়স হয়েছিল তাঁর। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলার পাশাপাশি পঞ্জাবের হয়েও খেলেছেন। মিডিয়াম পেসার ছিলেন। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে খেলার সময় বিরাট কোহলির সতীর্থ ছিলেন আমনপ্রীত। ২০০৬ সাল থেকে ২০০৮-এর মধ্যে পঞ্জাব ক্রিকেট দলের হয়ে ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। নিয়েছেন ১১টি উইকেট। ২০০৮ সালে প্রথম…

