Amazon package: গোখরোর পর এবার আস্ত গিরগিটি! অ্যামাজন প্যাকেজে নতুন আতঙ্ক…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনলাইনে অর্ডার করেছিলেন এয়ার ফ্রায়ার। কিন্তু এল এক ভয়ংকর জিনিস। প্যাকেজ খোলা মাত্রই আঁতকে উঠলেন। কী এমন ছিল সেই প্যাকেজের ভিতর? ঘটনাটি ঠিক কী? কলোম্বিয়ার এক মহিলা অনলাইনে অর্ডার করেন এয়ার ফ্রায়ার। কিন্তু বাড়িতে এল বিশাল আকৃতির জীবন্ত গিরগিটি। জানা গিয়েছে, প্যাকেজটি আসে অ্যামাজন থেকে। সোফিয়া নামে ওই মহিলা ভয়ংকর ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যা ইতোমধ্যেই ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে। নেটিজেনরা এটি দেখে ক্ষোভে ফেটে পড়েছে। সোভিয়া এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করেন। লেখেন,…


