এয়ারপোর্টের অদূরেই ভেঙে পড়ল বিমান, দাউ দাউ করে জ্বলল ১২টি গাড়ি, ভয়াবহ ছবি পেনসিলভানিয়ায়
ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকায়। এবার পেনসিলভানিয়ায়। বিমানটিতে ছিলেন ৫ যাত্রী। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে প্রকাশ, আগুন লেগে যাওয়া সত্ত্বেও ৫ জন যাত্রীই বেঁচে গিয়েছেন। যদিও তাঁদের শারীরিক অবস্থা কেমন, আদৌ প্রাণে বাঁচবেন তা তাঁরা ? এখনও পর্যন্ত সেই খবর জানা যায়নি। এভিয়েশন সেফটি নেটওয়ার্কের দেওয়া তথ্য অনুসারে, বিমানটি ল্যাঙ্কাস্টার বিমানবন্দর থেকে ছেড়ে ওহাইওর স্প্রিংফিল্ডের স্প্রিংফিল্ড-বেকলি মিউনিসিপ্যাল বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। সূত্রের খবর, বিমানটি ওড়ার কিছুক্ষণ পরেই পাইলট জানান যে একটি বিমানে একটি দরজা খোলা রয়েছে এবং বিমানটিকে অবতরণ…

