পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের ‘শাহি’ সফর, রবিবারই বঙ্গে নাড্ডাও
শিবাশিস মৌলিক, কলকাতা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) পদধ্বনি রাজ্যে। সরকারিভাবে কোনও ঘোষণা এখনও না হলেও কয়েক মাস পরই যে পশ্চিমবঙ্গে ভোটের দামামা বাজছে তা পরিষ্কার। আগামী এপ্রিল-মে মাস নাগাদ হতে পারে নির্বাচন। আর তাঁর প্রাক্কালেই ফের রাজ্যে অমিত শাহ (Amit Shah)। বিজেপির সর্বভারতীয় স্তরের নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আগামী মার্চ মাসে আসছেন রাজ্যে। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে ইতিমধ্যে রাজ্যে ঘুরে গিয়েছেন জেপি নাড্ডা (JP Nadda)। ফের একবার চলতি সপ্তাহেই বঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি (BJP…

