Google দিচ্ছে স্যুইচ টু অ্যান্ড্রয়েড অ্যাপ-এর সুবিধা! পাওয়া যাবে Android 12-এ
Google’s Switch to Android: পুরনো iPhone থেকে নতুন Android-এ ডেটা স্থানান্তর করার কাজ এ বার হবে আরও সহজ। টেক জায়ান্ট Google নিয়ে আসছে Switch to Android অ্যাপ। এই একটি অ্যাপের সাহায্যেই Android 12 স্মার্টফোনে নিয়ে আসা যাবে সমস্ত ডেটা। এটি একটি বিনামূল্যের iOS অ্যাপ, যা Android-এ তথ্য স্থানান্তরের কাজটি সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি iPhone-এর ‘কনট্যাক্ট’ এবং ‘ক্যালেন্ডার এন্ট্রি’-র মতো গুরুত্বপূর্ণ ডেটা স্থানান্তর করতে সাহায্য করে৷ Google-এর তরফে করা এক ব্লগপোস্টে দাবি করা হয়েছে, ‘একবার আপনি আপনার…

