Anjana Bhowmick Passes Away: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক, মা হারালেন নীলাঞ্জনা-চন্দনা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। শহরের বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে জীবনাবসান হল অভিনেত্রীর। শুক্রবার গভীর রাতে হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় আনা হয় অঞ্জনা ভৌমিককে। আইসিইউতে ডঃ জয়দীপ ঘোষের তত্ত্বাবধানে ভর্তি ছিলেন তিনি। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবলি। ৭৯ বছরে চলে গেলেন অঞ্জনা ভৌমিক। যীশু সেনগুপ্ত-সহ পরিবারের সদস্য়রা হাসপাতালেই রয়েছেন বলে সূত্রের খবর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন নীলাঞ্জনা সেনগুপ্তের মা। শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বড় মেয়ে নীলাঞ্জনা সেনগুপ্ত এবং জামাই…

