পুতুলের পা চিবিয়ে খেয়েছে কুকুর ! তবু নিলামে দর উঠল ৫৪ লাখ টাকা, কী এমন আছে এতে ?
১০০ বছরেরও পুরনো পুতুল। একটি পা চিবিয়ে ক্ষতবিক্ষত করেছিল কুকুর। তাও তার দাম নিলামে যা উঠল, তা চমকে যাওয়ার মতো। শুধু পুতুলটির ডান পা নয়, কুকুরের কামড়ে ক্ষতিগ্রস্ত হয় পুতুলটির অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গও। যুক্তরাজ্যে সেই পুতুলেরই দাম উঠল কি না ৫৩ হাজার পাউন্ড। নিলামে পুতুলের বিরাট দাম বিবিসির প্রকাশিত তথ্য অনুসারে, এই পুতুলটি ১৯১০ সালের । auction house Vectis – এ পুতুলটির নিলামে দর ওঠে ৫২৬৭৫ পাউন্ড, ভারতীয় মুদ্রায় ৫৪,১৬,৬১২ টাকা। সংবাদমাধ্যম সূত্রে খবর,এটি Kammer & Reinhardt পুতুল। পুতুলটি যথেষ্ট…

