এবার জেলেই অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় CBI
#কলকাতা: এবার সিবিআই টিম আসানসোল বিশেষ সংশোধনাগারে গিয়ে জেরা করতে চায় গরু পাচার কাণ্ডে ধৃত বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে। আসানসোল বিশেষ সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে জেরা করার জন্য সোমবার সিবিআই টিম যাওয়ার সম্ভবনা রয়েছে বলেই সিবিআই সূত্রে খবর। সিবিআই সূত্রে খবর, অনুব্রতকে জেরার জন্য সায়গলের বয়ানকে ও অনুব্রত ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির নথিকে হাতিয়ার করছে সিবিআই। অনুব্রত ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তি উৎস কী? সায়গলের বিপুল সম্পত্তি কীভাবে? এনামুল হক থেকে সায়গল যে টাকা নিত সেই টাকা কোথায় গেল? গরু পাচারের কোটি…

