বেঙ্গালুরুতে ২.৭ লক্ষ বর্গফুটের অফিস নিল অ্যাপল! মাসিক ভাড়া চোখ কপালে ওঠার মতোই
প্রায় আড়াই লাখ স্কোয়ার ফিটের অফিস ভাড়া নিল অ্যাপল। বেঙ্গালুরুতে এই সুবিশাল অফিসের জন্য মাসে ভাড়া গুণতে হবে ৬.৩ কোটি টাকা। টেক সিটি হওয়ায় এমনিতেই বেঙ্গালুরুতে ভাড়া আকাশছোঁয়া। তার উপর অ্যাপলের সংস্থার জন্যই ভাড়ার অঙ্ক কোটির ঘরে। ডেটা অ্যানালিটিক্স সংস্থা প্রপসট্যাকের খবর অনুযায়ী, ওই অফিসটি দশ বছরের জন্য ভাড়া নিচ্ছে অ্যাপল। কত বছরের জন্য এখানে অফিস থাকবে? বর্তমানে ভারত থেকে ফোন রপ্তানির নিরিখে শীর্ষ স্থানে রয়েছে অ্যাপল। ২০২৪-২৫ অর্থবর্ষ অনুযায়ী, দেড় লাখ কোটি টাকার ফোন রপ্তানি হয়েছে ভারত থেকে।…

