আইফোনের চাহিদা কমছে, অ্যাপেলের শেয়ারও নিম্নমুখী
২০০৭ সালের ২৯ জুন প্রথমবারের জন্য আইফোন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এসেছিল। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস ২০০৭ সালের ৭ জানুয়ারি সানফ্রান্সিসকোতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের জন্য আইফোনের ঘোষণা করেন, এর ঠিক ছয় মাস পর বাজারে আসে আইফোন। অ্যাপলের মোট আয়ের ৬০ শতাংশ আসে আইফোন বিক্রি করে, কিন্তু চতুর্থ ত্রৈমাসিকে আইফোনের বিক্রি এবং অন্যান্য গ্যাজেটগুলির চাহিদা তুলনামূলক ভাবে কমে যাওয়ার পর Apple Inc.-এর বাজার মূল্য হ্রাস পায়। বর্তমানে আইফোনের বাজার মূল্য ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের নীচে রয়েছে যা ঐতিহাসিক ভাবে সবচেয়ে…

