ভক্তদের জন্য খারাপ খবর! জর্ডন ম্যাচে মেসিকে বেঞ্চে রাখার বড় সিদ্ধান্ত আর্জেন্টিনা কোচ স্কালোনির
জর্ডনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথম একাদশে থাকছেন না লিওনেল মেসি। সাংবাদিক সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিলেন, শনিবার ডালাস স্টেডিয়ামে লিও শুরু করবেন রিজার্ভ বেঞ্চ থেকে। ইতিমধ্যেই নকআউট ও গ্রুপ সেরা হওয়া নিশ্চিত করে ফেলায় ৩৯ বছর বয়সী মহাতারকাকে বাড়তি বিশ্রাম দিতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেন ‘এলএম১০’। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসির ভক্তদের জন্য বড় ধাক্কা। ২০২৬ ফিফা বিশ্বকাপে জর্ডনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথম একাদশে থাকছেন না এলএমটেন।…

)