Miss Venezuela Dies: লড়াই শেষ ‘মিস ভেনেজুয়েলা’র! দু’মাস আগেই নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ভিডিয়ো তৈরি করেছিলেন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভেনেজুয়েলার বিউটি কুইন আরিয়ানা ভিয়েরা আর লড়তে পারলেন না। গাড়ি দুর্ঘটনার পরে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। প্রয়াত হলেন তিনি (২৬)। ১৩ জুলাই অরল্যান্ডোতে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। বলা হয়েছিল, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনার ১০ দিন পরে মিস ভিয়েরার মা ভেনেজুয়েলার এক টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন, তাঁর মেয়ে খুবই ক্লান্তিতে ভুগছিলেন এবং নোনা লেকের কাছে যখন গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তখন তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তবে এ-ও জানা গিয়েছে,…

