অরুণ গোয়েলের শূন্য পদে কে ? ১৫ মার্চের মধ্যেই নির্বাচন কমিশনার নিয়োগের সম্ভাবনা
নয়াদিল্লি: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দোরগোড়ায় আচমকাই ইস্তফা দিয়েছেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল (Election Commissioner Arun Goel)। ইতিমধ্যেই শনিবার তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি দৌপদি মুর্মু (Droupadi Murmu)। মূলত একদিকে অরুন গোয়েলের ইস্তফা এবং অপরদিকে অনুপ চন্দ্র পাণ্ডের অবসরে দুটি শূন্যপদ তৈরি হয়েছে। এদিকে রবিবারই সূত্র মারফত খবর এল যে, ওই দুটি পদে ১৫ মার্চের মধ্য়েই দু’জন নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হতে পারে। ১৫ মার্চের মধ্য়েই দু’জন নির্বাচন কমিশনারকে নিয়োগের সম্ভাবনা লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই নির্বাচন…

