Shiva Thapa: বিশ্বমঞ্চে ফের দেশের মুখ উজ্জ্বল করলেন শিব! বক্সিং ইতিহাস ভারতীয় তারকার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের তারকা বক্সার শিব থাপা (Shiva Thapa) ইতিহাস লিখলেন জর্ডনে। শনিবার এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপে (Asian Elite Boxing Championships) ফের একবার দেশের মুখ উজ্জ্বল করলেন বিশ্বমঞ্চে। শিব এদিন চোটের জন্য ফাইনালের (৬৩ কেজি বিভাগের) মাঝপথেই নাম প্রত্যাহার করায়, তাঁকে রুপোয় সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপে শিবের তিন নম্বর রুপোর সঙ্গেই এই ঐতিহ্যবাহী ইভেন্টে মোট হাফ ডজন পদক চলে এল। এই প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে সবচেয়ে সফল বক্সার হয়ে গেলেন তিনি। এর আগে…

