উড়তে উড়তে আমেরিকার যুদ্ধজাহাজের কাছে, আরবসাগরে ভয়ঙ্কর পরিস্থিতিতে বিমান, নাটকীয় পরিস্থিতি
নয়াদিল্লি: আপাতত যুদ্ধবিরতি চলছে আমেরিকা এবং ইরানের মধ্যে। তবে যুদ্ধচলাকালীন সম্প্রতি হঠাৎই উত্তেজনা ছড়ায় আরব সাগরে। আন্তর্জাতিক জলসীমায় আমেরিকার যুদ্ধজাহাজের কাছে এসে পড়ে বিমান। এতেই রীতিমতো নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত আরব সাগর থেকে বের করে দেওয়া হয় বিমানটিকে। (USS Abraham Lincoln) পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এই মুহূর্তে আরব সাগরে মোতায়েন রয়েছ আমেরিকার পরমাণু শক্তিসম্পন্ন যুদ্ধজাহাজ USS Abraham Lincoln. ৫০০০ জন যাত্রী বহন করতে সক্ষম ওই যুদ্ধজাহাজ। একসঙ্গে ৭৫টি যুদ্ধবিমান মোতায়েন থাকে তার জাহাজের উপর। যে সময় এই…

