Atmashree Committee: মলিউডে হেমা কমিশনের আদলে এবার টলিউডে ‘আত্মশ্রী’!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর কাণ্ডে প্রতিবাদ ঢেউ আছড়ে পড়েছে শহরে। টলিউজের অন্দরের পরিস্থিতি ঠিক কেমন? পর্যালোচনা করার জন্য় এবার একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। মহিলা শিল্পীদের যৌন হেনস্থা ও লিঙ্গ বৈষম্যের অভিযোগ খতিয়ে দেখবে এই কমিটি। সম্ভাব্য নাম, ‘আত্মশ্রী’। কমিটির মাথায় থাকবেন অবসরপ্রাপ্ত এক বিচারপতি। সূত্রের খবর তেমনই। আরজি কর আবহেই ঝড় উঠেছে বাংলা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে।উঠে আসছে একের পর এক যৌন হেনস্থার খবর। বস্তুত, এক অভিনেত্রীর যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে ডিরেক্টরস গিল্ড থেকে…

