East Bengal: অ্যাওয়ে ম্যাচে হোঁচট! হায়দরাবাদের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল খেল ইস্টবেঙ্গল…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলে ঘরে মাঠে দুটি ম্যাচে জয়, কিন্তু অ্যাওয়ে ম্যাচে আটকে গেল ইস্টবেঙ্গল। এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল খেল লাল-হলুদ বাহিনী। হায়দরবাদের বিরুদ্ধে ম্যাচ ড্র। আইএসএলে হারতে হারতে কার্যত দেওয়া পিঠ ঠেকে গিয়েছিল। অস্কার অস্কার ব্রুজোর কোচিংয়ে কিছুটা হলেও ছন্দে ফিরেছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে প্রথম পঞ্জাব, তারপর জামশেদপুরের বিরুদ্ধে জিতেছে। অ্যাওয়ে ম্যাচে হায়দরবাদের বিরুদ্ধে জয়ের হ্যাট্রটিক করার সুযোগ ছিল। বস্তুত, খাতায়-কলমে কিন্তু এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। কিন্তু ‘দুর্বল’ হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট ঘরে তুলতে পারলেন না…

