‘এটা দুর্গাপুজো নয়…’, বাবার কাজে পাপারাৎজিদের কেন এ কথা বললেন অয়ন?
গত ১৪ মার্চ বয়সজনিত অসুস্থতার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়। খবর ছড়িয়ে পড়তেই বলিউডে নেমে আসে শোকের ছায়া। কাকার মৃত্যুর খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন কাজল। বন্ধুর পাশে দাঁড়ানোর জন্য আলিবাগ থেকে ছুটে আসেন রণবীর। মঙ্গলবার মুম্বইয়ে নিজের বাসভবনে বাবার স্মরণে একটি প্রার্থনা সভার আয়োজন করেছিলেন অয়ন মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর থেকে ভিকি কৌশল সহ বলিউডের একাধিক নামি দামি তারকারা। ছিল পাপারাৎজিদের আনাগোনা। তবে এই দিন ছবিশিকারীদের হাত জোড় করে ছবি…

