নয়া শাসক মোজতবা খামেনেইয়ের নামে মিসাইল, ফের আক্রমণাত্মক ইরান, হামলা ইজরায়েলে
Iran Israel War: ইরানের নতুন শাসক হিসেবে ঘোষণা করা হয়েছে প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজতবার নাম। এবার সেই মোজতবার নামের মিসাইল নিয়েই হামলা চালাল ইরান। ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে মোজতবা খামেনেইয়ের নামে। আর সেই মিসাইলের সাহায্যে ইজরায়েলে আক্রমণ করেছে ইরান। জানা গিয়েছে, বাহরিনের তেল শোধনাগারে ইরানের তরফে মিসাইল হামলা করা হয়েছে। বাহরিনে থাকা আমেরিকা নৌসেনা ঘাঁটিতেও হামলা করেছে ইরান। ইজরায়েলের একাধিক জায়গায় ইরানের তরফে ক্লাস্টার বোমা ফেলেও আক্রমণ করা হয়েছে বলে খবর। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েল যৌথভাবে…

