প্রকাশ্যে নাচ এবং চুম্বন! ইরানে এবার ১০ বছরের জন্য জেলে যেতে হল যুগলকে
#তেহরান: যত কান্ড ইরানে। দেশ জুড়ে বিক্ষোভ এখনও পুরোপুরি থামেনি। শুরু হয়ে গেল নতুন বিতর্ক। গত বছরের সেপ্টেম্বরে নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু ঘিরে ইরানজুড়ে ছড়িয়ে পড়ে তুমুল বিক্ষোভ। সরকারও বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেয়। বিক্ষোভে অংশ নেওয়ায় অনেককেই কারাদণ্ড দেওয়া হয়। নিহত হন কয়েক শ মানুষ। ইরানের রাজধানী তেহরানে প্রকাশ্যে নেচে আলোচনায় এসেছিলেন আমির মোহাম্মদ আহমাদি (২২) ও তাঁর বাগ্দত্তা আসতিয়াজ হাকিকি (২১)। পরে সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন এই যুগল। এ কারণে…

