১০ বছর পরে ফের বড়পর্দায় ‘বাহুবলী’, দর্শকদের কী চমক দেবেন রাজামৌলি ?
10 Years of Baahubali: আজ থেকে ঠিক ১০ বছর আগে বড়পর্দায় মুক্তি পেয়েছিল এস এস রাজামৌলির ‘ম্যাগনাম ওপাস’ ছবি ‘বাহুবলী: দ্য বিগিনিং’। ভারতীয় চলচ্চিত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিল এই ছবিটি। আর আজ এই দশ বছর পূর্তিতে বাহুবলী ফ্র্যাঞ্চাইজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন পরিচালক রাজামৌলি। ফের বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘বাহুবলী’। তবে এবার দুটি পর্ব একত্রে, নাম দেওয়া হয়েছে ‘বাহুবলী- দ্য এপিক’। এই বিশেষ এডিশনটি আগামী ৩১ অক্টোবর ২০২৫ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বাহুবলী- দ্য এপিকের ঘোষণা করলেন এস এস রাজামৌলি ইনস্টাগ্রাম…

