সিভিক সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড, কী বলছেন বাদশা এবং দেবলীনা?
আর জি কর মামলায় দোষী সাবস্ত্য সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। পাশাপাশি তিনি এও বলেছেন, আর জি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। এই রায় এবং বিচারকের মন্তব্য প্রসঙ্গে কী বলছেন অভিনেতা বাদশা মৈত্র এবং অভিনেত্রী দেবলীন দত্ত… আর জি কর মামলায় রায় প্রসঙ্গে অভিনেতা বাদশা মৈত্র বলেছেন, ‘নির্যাতিতার পরিবার এবং আমার বিশ্বাস রাজ্যের কোনও মানুষই খুশি নন। তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে, তদন্তে কী কী ঘটনা তুলে এনেছে, কীভাবে তদন্ত প্রক্রিয়া চালিয়েছে,…

