বালিগঞ্জে ভর দুপুরে বেপরোয়া গাড়ি চালানোর জেরে দুর্ঘটনা, প্রাণ গেল ১ জনের
ছুটির কলকাতায় বেপরোয়া গতির জেরে প্রাণ গেল এক মহিলার। রবিবার দুপুরে কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডে ঘটনাটি ঘটে। ঘাতক গাড়িটি এক মহিলা চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। তাকে আটক করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার দুপুর ২টো নাগাদ রাস্তাঘাট তখন ফাঁকা ছিল। বেকবাগান মোড়ের কাছে এজেসি বোস রোড থেকে বাঁক নিয়ে বালিগঞ্জ সার্কুলার রোডে ঢোকে একটি বিলাসবহুল গাড়ি। প্রচণ্ড গতিতে নিয়ন্ত্রণ হারায় লাল রঙের গাড়িটি। এর পর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ২টি গাড়িতে ধাক্কা মারে সেটি।…

_1659879401255_1659879405288_1659879405288.jpg)