‘এটা ইসলামাবাদের শহরতলি নয়…’ দেশজুড়ে আজানের শব্দে নিষেধাজ্ঞা জারির ভাবনা ডেনমার্কে
কোপেনহেগেন: ইউরোপে অভিবাসন নীতি নিয়ে চর্চার মধ্যেই এবার মুসলিমদের আজান (Azaan) নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ডেনমার্কের কট্টরপন্থী অভিবাসন মন্ত্রী মর্টেন বডস্কভ। দেশজুড়ে মসজিদ থেকে লাউডস্পিকারে আজান সম্প্রচার নিষিদ্ধ করার পুরনো পরিকল্পনা নিয়ে ফের ভাবনা চিন্তা শুরু করেছে সে-দেশের প্রশাসন। সরকারের এই পরিকল্পনার কথা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। ডেনমার্কের কঠোর অভিবাসন নীতির সমর্থক নেতা মর্টেন বোডস্কভ (Morten Bodskov) বলেছেন, দেশের কিছু অংশে ‘ইসলামাইজেশন’ বা ইসলামি প্রভাব বাড়বাড়ন্ত। তাঁর দাবি, আজানের আওয়াজ ছড়িয়ে পড়ছে বড় এলাকা জুড়ে।…

