কলা গাছের ফাইবার দিয়ে আস্ত একটা মণ্ডপ! তিন বছর ধরে বানিয়েছেন শিল্পী সুব্রত
#কলকাতা: আজ কলকাতায় পুজোর ‘১৬ কলা পূর্ণ’। মেয়রের পুজোর থিম এবার ১৬ কলা পূর্ণ। কারণ কলাগাছ দিয়েই তৈরি করা হয়েছে একটা গোটা মণ্ডপ। বাংলার বারোমাসে তেরো পার্বণে কলাগাছ না থাকলেই নয়। গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বিবাহ, উপনয়ন-সহ যে কোনও শুভ কাজেই কলাগাছের গুরুত্ব অপরিসীম। এবার সেই কলাগাছের বাকল থেকে তন্তু বার করে তরল প্যারাফিনে চুবিয়ে রেখে বানানো হয়েছে গোটা মণ্ডপ। গত তিন বছর ধরে নিজের স্টুডিওতে এই মণ্ডপের সামগ্রী তৈরি করেছেন শিল্পী সুব্রত মুখোপাধ্যায়। তাঁরই থিম এবার চেতলা অগ্রণীতে ‘১৬ কলা…

