Bangladesh broadcast IPL 2026: বদলাচ্ছে বাংলাদেশ, গলছে সম্পর্কের বরফ: ক্রিকেটের মহাযজ্ঞ IPL সম্প্রচারে হ্যাঁ বললেন তারেক
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ শুরুর ঠিক আগমুহূর্তে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বিরাট সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের এই মেগা ইভেন্টের উপর থেকে সম্প্রচার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ফলে এখন থেকে বাংলাদেশের দর্শকরা কোনও বাধা ছাড়াই সরাসরি টেলিভিশন পর্দায় আইপিএলের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। নিষেধাজ্ঞার প্রেক্ষাপট গত কয়েক বছর ধরে বিভিন্ন আইনি জটিলতা, রাজস্ব আদায় এবং দেশীয় সংস্কৃতির সুরক্ষার খাতিরে ভারতের কিছু চ্যানেলের ওপর কড়াকড়ি…

