ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা, শিল্পীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ! কী বলছেন বাংলা সঙ্গীতজগতের জোজো, রাঘব, সিধুরা?
ফরিদপুরে নগর বাউল জেমসের কনসার্টে হামলা ও বাতিলের ঘটনায় বাংলাদেশে শিল্পীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, পশ্চিমবঙ্গের শিল্পীদের তীব্র প্রতিক্রিয়া। কী বলছেন জোজো, সিধু, রাঘবের মতো গায়করা? বাংলাদেশে চলমান অস্থিরতার আবহে আবারও প্রশ্নের মুখে পড়েছে সাংস্কৃতিক পরিসরের নিরাপত্তা। ফরিদপুরে জনপ্রিয় রকশিল্পী নগর বাউল জেমসের কনসার্টে ভাঙচুর ও ইটবৃষ্টির ঘটনার জেরে অনুষ্ঠান বাতিল হওয়ার পর এবার প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের একাধিক শিল্পী। শিল্পীদের মতে, এই ঘটনা শুধু একটি কনসার্ট বানচাল হওয়া নয়, বরং বাংলার শিল্প ও শিল্পীদের উপর চলমান আক্রমণেরই প্রতিফলন। এই ঘটনার…

